সিজিপিএ-৩.৬৫ পেয়ে ব্যাচের তৃতীয় সেরা আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা

১৯ মে ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
ফাইরুজ সাদাফ অবন্তিকা

ফাইরুজ সাদাফ অবন্তিকা © ফাইল ফটো

এলএলবি অনার্সের ফলাফলে সিজিপিএ-৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়েছেন সম্প্রতি আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। ওই ব্যাচের ফলে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। রবিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি প্রোগ্রামের অষ্টম সেমিস্টারের প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়। 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, অষ্টম সেমিস্টারে জিপিএ-৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন জিপিএ-৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন জিপিএ-৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে জিপিএ-৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে জিপিএ-৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে জিপিএ-৪.০০ ও মৌখিক পরীক্ষায় জিপিএ-৪.০০ পেয়েছেন তিনি। 

এর আগে, গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন তার মা।

এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন …
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার নতুন কারিকুলাম ২০২৮ সালে: শিক্ষামন্ত্রী
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার জন্য তিন সেট প্রশ্ন তৈরি করা হয়েছে, বললেন …
  • ০১ জুলাই ২০২৬
আমাদের একটা জীবন কেটে যায় মানুষ কী বলবে এটা ভাবতে ভাবতেই : …
  • ০১ জুলাই ২০২৬
জার্মান ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে তল্লাশি
  • ০১ জুলাই ২০২৬
প্রথমবারের মতো যশোর শিক্ষা বোর্ডে সিসিটিভির আওতায় এইচএসসি প…
  • ০১ জুলাই ২০২৬