প্রথমবারের মতো যশোর শিক্ষা বোর্ডে সিসিটিভির আওতায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র

০১ জুলাই ২০২৬, ০২:২৯ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকল ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডের ২৪০টি পরীক্ষা কেন্দ্রের জন্য ২৮টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। আর প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় আসছে। কেন্দ্রেভিত্তিক নির্ধারিত দিন ও কেন্দ্রের ভিজিলেন্সের সদস্যরা পরিদর্শনের সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন।

বোর্ড সূত্রে জানা গেছে, এবারের ২৪০টি কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভির আওতায় আসছে। এসব টিভির পাসওয়ার্ড ও আইডি বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। যেকোনো সময়, যেকোনো কেন্দ্রের পরিস্থিতি ও পরিবেশ দেখা যাবে।

যশোর সদরের কেন্দ্রগুলোর ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইবাদত আলী খান, টিমের সদস্য ১২ জন। চৌগাছা উপজেলার পরীক্ষা কেন্দ্রের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. হাসানুর রহমান, এ টিমের সদস্য ৭ জন। ঝিকরগাছা ও শার্শা উপজেলার কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, টিমের সদস্য ১৩ জন। মণিরামপুর উপজেলার কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, টিমের সদস্য দশ। বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন, চৌগাছা সলুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু নাসের বকুল, এটিমের সদস্য নয়জন।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলাম হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার একটি কেন্দ্র (৩২৩) বাদে অন্যান্য কেন্দ্রের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী। বাগেরহাট সদর, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী উপজেলার কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন।

সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যাপক ইমরান আহসান হলেন, খুলনার দিঘলিয়া, ফুলতলা, রূপসা ও তেরখাদা উপজেলার কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী। সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শরিফউল আলম।

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাস হলেন মাগুরার সদর ও শ্রীপুর উপজেলার কেন্দ্র সমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার কেন্দ্র সমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মফিজ উদ্দিন।

কুষ্টিয়া সদর উপজেলার কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক। সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুন্সী এএইচএম রাশেদুল হক হলেন মেহেরপুরের কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী। ঝিনাইদহ সদর, কালীগঞ্জ কেন্দ্রসমূহের ভিজিলেন্স টিমের সমন্বয়কারী হলেন নুরুন নাহার সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুর রহমান।

যশোর বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মুহা. নিয়ামত ইলাহী বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ভিজিলেন্স টিমের সদস্যরা পরীক্ষা কেন্দ্র সার্বক্ষণিক পরির্দশন করবেন। এ ছাড়া সব বিষয়ে তাৎক্ষণিকভাবে বোর্ডকে অবহিত করবেন।

বোর্ডের সচিব প্রফেসর ড. মো. মতিন বলেন, প্রথমবারের মতো এবার এইচএসসি পরীক্ষা সিসিটিভির আওতায় এসেছে। এসব সিসিটিভির আইডি ও পাসওয়ার্ড বোর্ডের কাছে রয়েছে। যেকোনো সময় সিসিটিভির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের পরিবেশসহ অন্যান্য বিষয়গুলো দেখা সম্ভব হবে। ২৪০টি কেন্দ্রের জন্য ২৮টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

বিশ্বকাপে সবচেয়ে কম দৌড়ে সবচেয়ে বেশি গোল মেসির
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র বাড়ল, কমল কারিগরিতে
  • ০১ জুলাই ২০২৬
কোচিং সেন্টার বানাতে সরকারের অনুমতি নিতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০১ জুলাই ২০২৬
মেট্রোরেলের ঢাবি স্টেশনে ৩ ঘণ্টা বন্ধ থাকবে আজ
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে পাবলিক পরীক্ষার খাতা দেখান শিক্ষকরা, যে …
  • ০১ জুলাই ২০২৬
মেক্সট বৃত্তি পেয়ে পিএইচডি করতে জাপান যাচ্ছেন মাভাবিপ্রবির …
  • ০১ জুলাই ২০২৬