জার্মান ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে তল্লাশি

০১ জুলাই ২০২৬, ০২:৩১ PM
 জার্মানি ফুটবল টিম

জার্মানি ফুটবল টিম © টিডিসি ফটো

জার্মানির ফুটবল ফেডারেশন (ডিএফবি)-এর সদর দপ্তরে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। দেশটির সংবাদমাধ্যম বিল্ড এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের টিকিট বিতরণে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের অপরাধ তদন্ত পুলিশের (ক্রিমিনাল পুলিশ) ১৫০ জনেরও বেশি কর্মকর্তা ডিএফবির সদর দপ্তরে তল্লাশি শুরু করেন। একই সঙ্গে ইউরোর আয়োজক শহরগুলোর সিটি হল এবং পৌর প্রশাসনের বিভিন্ন কার্যালয়েও তল্লাশি চালানো হয়।

তদন্তের মূল বিষয় হলো, ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপের আগে হোটেলে থাকার আমন্ত্রণ এবং কয়েক হাজার টিকিট বিশেষ সুবিধাপ্রাপ্ত কিছু অতিথির কাছে অবৈধভাবে বিতরণ করা হয়েছিল কি না। তদন্তকারীদের সন্দেহ, এই টিকিট ও আমন্ত্রণপত্র বণ্টনের ক্ষেত্রে পরিকল্পিতভাবে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ কারণে ঘুষ বা দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় এসেছে।

এই তদন্তে জার্মানির বিভিন্ন পৌর প্রশাসনের কর্মচারীদেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাই ডিএফবির পাশাপাশি বিভিন্ন শহরের প্রশাসনিক কার্যালয়েও তদন্তকারীরা তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহ করছেন।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬