জবিতে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় এড মেকিং প্রতিযোগিতা

০৯ মে ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
লোগো

লোগো © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় এড মেকিং প্রতিযোগিতা। শুক্রবার (৩ মে) প্রতিযোগিতাটির রেজিষ্ট্রেশন শুরু হয় যা চলবে ১৮ মে পর্যন্ত। প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে আছে আইএফআইসি ব্যাংক পিএলসি লিমিটেড। এছাড়াও স্ট্র‍্যাটিজিক পার্টনার হিসেবে আছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। 

প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য টিম প্রতি ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং প্রতি টিমে মেম্বার থাকবে ৩-৫ জন। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বিজয়ী দল পাবে নগদ ১০,০০০ টাকা, দ্বিতীয় রানার আপ দল পাবে নগদ ৬০০০ টাকা এবং তৃতীয় রানার আপ দল পাবে নগদ ৪০০০ টাকা উপহার। 

প্রতিযোগিতাটি ২টি রাউন্ডে বিভক্ত, প্রথম রাউন্ডে একটি বিজনেস কেস দেওয়া হবে যা প্রতিটি টিমকে সলভ করতে হবে। প্রথম রাউন্ডের বিজয়ী দলগুলোকে নিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু হবে যেখানে অংশগ্রহনকারীরা একটি বিষয়ের উপর ওভিসি (OVC) তৈরী করবে।

এক যৌথ বিবৃতিতে মার্কেটিং ক্লাব এর সংশ্লিষ্টরা বলেন, ইতিহাসে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এরকম একটা মেগা ইভেন্ট (এড মেকিং) আয়োজন করতে যাচ্ছে যেটা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত কারণ তাদের অনেক দিনের প্রত্যাশা ছিলো ক্লাবের পক্ষ থেকে যেনো একটা বড় ইভেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে যেখানে তারা তাদের সুপ্ত প্রতিভা কে সৃজনশীল মনন ও মেধা দ্বারা বিকশিত করতে পারবে।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক জ্ঞান তৈরী হবে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এই ধরনের কাজগুলো ইতিবাচক অর্থ  বহন করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরী করে।

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9