কুবি উপাচার্যকে ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি, বন্ধ থাকবে সকল কার্যক্রম: শিক্ষক সমিতি

২৯ এপ্রিল ২০২৪, ০৩:১২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের অপসারণের দাবিতে কুবির সকল প্রশাসনিক ও একাডেকিক কার্যক্রম বর্জনের ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।  শিক্ষকদের হামলার ঘটনায় আগামী মানববন্ধনও ডেকেছেন তারা। 

সোমবার (২৯ এপ্রিল) কুবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।  

তিনি বলেন, উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষকদের কেউ উপাচার্য ও কোষাধ্যক্ষ কে কোনো ধরণের কার্যক্রম সহযোগিতা করবে না। শিক্ষকদের উপর হামলার ঘটনায় প্রক্টর কাজী ওমর সিদ্দিকী ও আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ এর সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। 

তিনি আরও বলেন, যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের সার্টিফিকেট বাতিল করার জন্য রেজিস্ট্রার বরাবর চিঠি দেওয়া হবে। শিক্ষক উপর হামলার ঘটনায় আগামীকাল সাড়ে ১১ টায় মানববন্ধন করব। তবে গুচ্ছের ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। 

আরও পড়ুন: উপাচার্যসহ ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুবি শিক্ষক সমিতির

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, হামলাকারীদের ও সন্ত্রাসী উপাচার্যককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছি আমরা।

 
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9