চলে গেলেন বিসিএসের স্বপ্নে ঈদে বাড়ি না যাওয়া বেরোবি ছাত্র আফ্রিদি

১৫ এপ্রিল ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
মৃত বেরোবি শিক্ষার্থী ইমাম আফ্রিদি

মৃত বেরোবি শিক্ষার্থী ইমাম আফ্রিদি © টিডিসি ফটো

বিসিএস পরীক্ষার জন্য ঈদে বাড়িতে যাননি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ইমাম আফ্রিদি। কথা ছিল ভালো একটু প্রস্তুতি নিয়ে সামনে বিসিএস পরীক্ষা দিয়েই বাড়িতে যাবেন। সেজন্য ক্যাম্পাসেই এবারের ঈদ উল ফিতর পালন করেন। কিন্তু আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে সবাইকে কাঁদিয়ে ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমান আফ্রিদি। 

মৃত ইমাম আফ্রিদি আগুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের বাঘাপাড়ায়। 

জানা যায়, আফ্রিদি গতকাল একই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সৌখিনের (আফ্রিদির এক ব্যাচ সিনিয়র) বাড়ি পীরগঞ্জের রাজারামপুরে দাওয়াতে যান। সেখানে খাওয়া দাওয়ার পর স্থানীয় দর্শনীয় জায়গা ঘোরাফেরা শেষ করে রাতে তাদের বাড়িতেই অবস্থান করেন। সৌখিনসহ আজ তার ক্যাম্পাসে ফেরার কথা ছিলো। তার আগেই সকালে আর ঘুম থেকে উঠেননি তিনি।

সৌখিন জানায়, আফ্রিদির সাথে আমার অনেক ভালো সম্পর্ক। সে ঈদে বাড়িতে না যাওয়ায় তাকে আমাদের বাড়িতে ঈদ করতে বলি। কিন্তু সে জানায় বিসিএস পরীক্ষা সামনে তাই ভালো করে প্রস্তুতি নিতে চায় এবং যেদিন আমি (সৌখিন) ক্যাম্পাসে ফিরব তার একদিন আগে যেন তাকে (আফ্রিদি) জানাই। এরপর গতকাল বিকেল প্রায় ৫টার দিকে আফ্রিদি আমাদের বাড়িতে আসে। খাওয়া দাওয়া করে একটু আশেপাশের জায়গায় ঘোরাঘুরি করি। রাতে খাওয়া দাওয়া শেষে আমরা সামনে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে গল্প করতে করতে রাত প্রায় ১টায় ঘুমায় পড়ি। পরে সকালে খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে তার কোন রেসপন্স না পাওয়ায় বাড়ির লোকজনকে ডাকি। পরে বাড়ির লোকজন পাড়ার এক গ্রাম্য ডাক্তারকে ডেকে আনলে ডাক্তার তাকে দেখার পর মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে আফ্রিদির পরিবারের কথা হয়েছে। পুলিশ অভিভাবকে লাশ নিয়ে যাওয়ার জন্য ডেকেছেন। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত ব্যথিত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence