বিএম কলেজের পরিবহন ও আবাসন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস স্পিকারের

১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ PM
বরিশাল সার্কিট হাউসে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল

বরিশাল সার্কিট হাউসে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল © সংগৃহীত

বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউসে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএম কলেজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কলেজের পরিবহন সংকট এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হোস্টেলের অভাবের বিষয়টি স্পিকারের কাছে তুলে ধরেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। এসব সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করলে স্পিকার বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার এবং আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের হাতে কলেজের ম্যাগাজিন অনুরণন ও জার্নাল তুলে দেন। বিএম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন নিজের পরিচয় তুলে ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে তার সম্পৃক্ততার কথা জানান। তিনি কলেজের শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিদলকে সার্কিট হাউসে স্বাগত জানান এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ প্রকাশ করেন।

আলাপকালে বিএম কলেজের বর্তমান বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন স্পিকার। এ ছাড়া কলেজের সার্বিক বিষয় সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে কলেজ ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানালে পরবর্তী সময়ে বিএম কলেজে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন স্পিকার।

বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার ব্যস্ততার মধ্যেও বিএম কলেজের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করায় আমরা গভীরভাবে কৃতজ্ঞ। বিএম কলেজ পরিবার ক্যাম্পাসে স্পিকারকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। আশা করছি, তিনি তার পরবর্তী কোনো সফরে বিএম কলেজ ক্যাম্পাসে আসবেন।’

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংকট দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়েছে। এসব সমস্যা সমাধানে স্পিকারের সহযোগিতার আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিসিএসসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ, সংসদ…
  • ১০ নভেম্বর ২০২৬
আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950