জি ফ্যাশন এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২৫ মার্চ ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

© সংগৃহীত

জি ফ্যাশন লিমিটেড এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জি ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. জহুরুল ইসলাম জহির এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে উপাচার্য, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূর নবী রাজ সহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকটির মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে বিভিন্ন ট্রেইনিং সেশন, ওয়ার্কশপ, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট সেশন, ইন্টার্নশিপ প্রোগ্রাম ও চাকুরির সুযোগ সহ আরও অনেক কর্মকাণ্ড পরিচালিত হবে।

রুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে মধ্যরাতে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার…
  • ২৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
  • ২৭ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬