সাঁতার শিখতে নেমে শাবিপ্রবির পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

২২ মার্চ ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরের পুকুরে সাঁতার শিখতে এসে ডুবে অর্ণব তালুকদার (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

অর্ণব তালুকদার সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকতেন। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার কৃতিশ তালুকদারের ছেলে অর্ণব।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে। পরে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তার সঙ্গে আসা তার ৭ বছর বয়সী ছোটভাই জানায়, প্রতিদিন সে এবং তার ভাই তাদের শিক্ষকের সঙ্গে এ পুকুরে সাঁতার শিখতে আসে। আজ তার শিক্ষক সঙ্গে না আসায় তারা দুইভাই সাঁতার শিখতে আসে। এক পর্যায়ে অর্ণব ডুবে গেলে সে আশেপাশে লোকজনদের ডাকাডাকি শুরু করে। পরে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, সাঁতার শেখার জন্য সে হয়ত এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে।

সবার উদ্দেশ্যে তিনি বলেন, পুকুরটি গভীরতা বেশি থাকায় যে কারো জন্য বিপজ্জনক হতে পারে। তাই সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9