আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি-ববি উপাচার্য 

২১ মার্চ ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মাহে রমজান এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও  ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন—আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি।

তিনি আরও বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো জ্ঞান অর্জনের জন্য। সাংবাদিকতার মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমরা আরো বেশি শিখতে পারবে। রমজান মাস ইবাদতের মাস, তোমরা এই পবিত্র মাসের মর্যাদা রক্ষা করে চলবে।

দৈনিক কালবেলার প্রতিনিধি জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহাবুব হোসেন। এ সময় উপাচার্য ও শিক্ষক সমিতির সভাপতিকে ববি প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক মানবজমিন পত্রিকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল বাতেন চৌধুরী,সহকারী প্রক্টর মো. ফরহাদ উদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী হাফিজুর রহমান, শাহাদাত হোসেন, তানজিদ শাহজালাল ইমন,আরিফ আহমেদ ও আরিফ হোসাইনসহ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950