অবন্তিকার আত্মহত্যা: কুমিল্লা যাচ্ছে জবির তদন্ত কমিটি

২১ মার্চ ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো-ফাইরুজ সাদাফ অবন্তিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো-ফাইরুজ সাদাফ অবন্তিকা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামীকাল শুক্রবার কুমিল্লায় যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। বৃহস্পতিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন।

ড. জাকির হোসেন বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে বেশ কয়েকটি মিটিং করেছি। অধিকতর তদন্তের জন্য অবন্তিকার মা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে আমরা আগামীকাল কুমিল্লা যাব।

অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর সঙ্গে কথা বলবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হবে। তবে আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি না। আপাতত প্রাথমিক ডাটা সংগ্রহ করছি। প্রাথমিক ডাটা সংগ্রহের পর অভিযুক্ত দুইজনের সঙ্গে কথা বলব।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ফাইরুজ অবন্তিকা। ওই পোস্টে তিনি তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

মিয়ানমারে ১০ বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতিকে মহানগর শিবির নেতা— ‘একদম চাপ দিয়া তেলাপো…
  • ০২ জুলাই ২০২৬
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল …
  • ০২ জুলাই ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রত…
  • ০২ জুলাই ২০২৬
কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬