ডি-নথির যুগে বরিশাল বিশ্ববিদ্যালয়

২১ মার্চ ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া © টিডিসি ফটো

ডি-নথি বা ডিজিটাল নথির যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ৯টি দপ্তরে এ ডিজিটাল নথি কার্যক্রম পরিচালিত হবে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগগুলোকে এ কার্যক্রমের আওতাভুক্ত করা হবে।

এদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নথি বাস্তবায়ন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। কোর্স পরিচালক ছিলেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ে ডি-নথি বাস্তবায়ন কমিটি আয়োজিত এ প্রশিক্ষণে উপাচার্যের কার্যালয়, ট্রেজারারের কার্যালয়, রেজিস্ট্রারের কার্যালয়, অর্থ ও হিসাব পরিচালকের কার্যালয়, পরিকল্পনা ও উন্নয়ন অফিস, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, প্রকৌশল দপ্তর, নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের ৩০ জন সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

দেশের সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশন যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডি-নথি বা ডিজিটাল নথি ব্যবস্থাপনা।

ডি-নথির উদ্দেশ্য হচ্ছে দেশের সরকারি কর্মকর্তাদের বৃহত্তর অংশকে সংযুক্ত করে রিয়েল-টাইম সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারি অফিসগুলির কার্যক্রম পরিচালনার জন্য ই-গভর্নেন্সের মাধ্যমে সমাধান প্রদান করা এবং সারা দেশজুড়ে অফিসসমূহে ‘কাগজবিহীন’ কার্যক্রম পরিচালনা করা।

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬