কুবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ ড. মিলকী

২০ মার্চ ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী

ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়া প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের পদ ছাড়েন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার। পরে  ঐ হলের একজন আবাসিক শিক্ষকও আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন।

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল …
  • ০২ জুলাই ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রত…
  • ০২ জুলাই ২০২৬
কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬