রাজনৈতিক প্রভাবমুক্ত যৌন নিপীড়ন বিরোধী সেলসহ ৫ দাবি জবি শিক্ষার্থীদের

২০ মার্চ ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাজনৈতিক প্রভাবমুক্ত যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর, সাবেক প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে তদন্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণসহ ফের ৫ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) দুপুরে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর পক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব। তিনি বলেন, অবন্তিকা গত ১৫ মার্চ ফেসবুকে একটি পোস্ট দিয়ে আত্মহত্যা করেন। সেই পোস্টে তিনি তার সহপাঠী আম্মান সিদ্দিকী এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে তার মৃত্যুর জন্য দায়ী করেন। প্রায় দেড় বছর ধরে আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামের দ্বারা অবন্তিকা নানাভাবে নিপীড়নের শিকার হয়। এ নিয়ে অভিযোগপত্র দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। ফলশ্রুতিতে আজ আমাদের এমন মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হলো।

তিনি আরও বলেন, আমরা জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গণে কী করে এ রকম নিপীড়নের মতো পরিবেশ তৈরি হয়? ভবিষ্যতে এমন ঘটনা যে ঘটবে না, তার নিশ্চয়তা কীভাবে তৈরি হবে? 

ইভান তাহসীব বলেন, শুধু অবন্তিকার হত্যার বিচার করলেই কি এই নিপীড়নের সংস্কৃতি রুখে দেওয়া যাবে? বিশ্ববিদ্যালয় অঙ্গণে একটি গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যথার্থ মানবিক সম্পর্ক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সংস্কার ছাড়া সামগ্রিকভাবে একটি বিকল্প সুস্থ পরিবেশ তৈরি করা সম্ভব নয় বলেই আমরা মনে করি।

সংবাদ সম্মেলনে থেকে ৫ দফা দাবি উত্থাপন করেন ইভান তাহসীব। দাবিগুলো হলো- ফাইরুজ সাদাফ অবন্তিকা হত্যার সমস্ত প্রমাণ আমলে নিয়ে দ্রুততম সময়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিশ্ববিদ্যালয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দ্রুততম সময়ে সম্পূর্ণ প্রভাবমুক্ত যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করা, অংকন বিশ্বাসসহ পূর্বে দায়েরকৃত সকল অভিযোগের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা, পূর্বতন প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা এবং ফাইরুজ অবন্তিকা ও অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্থায়ী ফলক নির্মাণ করা।

ইরান যুদ্ধের শুরুতে আরব আমিরাতকে ‘আয়রন ডোম’ সরবরাহ করেছিল …
  • ২৭ এপ্রিল ২০২৬
গুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর, ৪৩ ঘণ্টার ব্যবধানে একই স্থানে…
  • ২৭ এপ্রিল ২০২৬
আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬