ডিবির পর রাষ্ট্রপতির কাছে যৌন হয়রানির অভিযোগ মীমের

২০ মার্চ ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী কাজী ফারজানা মীম যৌন হয়রানির অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির নিকট। তিনি নিজ বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির প্রতিকার চেয়ে আবেদন করেন। 

জানা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) অভিযোগকারী ছাত্রী বঙ্গভবনে আবেদনটি জমা দিয়ে আসেন। আবেদনে রাষ্ট্রপতির কাছে তিনি যৌন নিপীড়ন ও বুলিংয়ের বিচার চেয়েছেন।

আবেদনে শিক্ষার্থী কাজী ফারজানা মীম লিখেছেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে উপাচার্য বরাবর আমার সঙ্গে ঘটে যাওয়া বুলিং ও যৌন নির্যাতনের বিচার চেয়ে একটি আবেদন দায়ের করি। বর্তমান ভাইস চ্যান্সেলর তখন যৌন হয়রানি প্রতিরোধ সেলের দায়িত্বে ছিলেন। এটার বিচার আমি এখনো পাইনি, উলটো আমাকে যৌন নিপীড়নকারী শিক্ষক ও তার সমর্থনে বিভাগের চেয়ারম্যান, অনার্স পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করিয়েছেন। অভিযুক্ত শিক্ষকরা আমাকে ভীষণরকম বহিষ্কার ভয়ভীতি, পরীক্ষার ফেল করানো, অন্যান্য শিক্ষার্থীদের থেকে আমাকে বিচ্ছিন্ন করে মানসিকভাবে নির্যাতন করে মৃত্যু হুমকি দিয়ে যাচ্ছে। আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে। ফলে আমি সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ করি।

এ অবস্থায়, আপনার কাছে সর্বশেষ আশা ভরসা নিয়ে আবেদন জানাচ্ছি। আপনার পক্ষ থেকে এই বুলিং ও যৌন নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচার এবং প্রশাসনের জবাবদিহিতার ব্যবস্থার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আমাকে ফেল করানো বিষয়গুলো আপনার নির্ধারিত বিশেষ কমিটির মাধ্যমে পুনর্বিবেচনা করে পরীক্ষার ফলাফল প্রকাশ করে আমার জীবনকে পুনরুদ্ধার করার জন্য আকুল আর্জি জানাচ্ছি।

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন কাজী ফারজানা মীম। তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ডিবিতে গিয়ে নিজের জীবনের নিরাপত্তা চান তিনি।

রুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে মধ্যরাতে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার…
  • ২৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
  • ২৭ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬