হৃদরোগে আক্রান্ত হয়ে জবির সাবেক ছাত্রের মৃত্যু

১৯ মার্চ ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
সামিউল খান সামি

সামিউল খান সামি © সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক এক ছাত্র মারা গেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় নিজ কর্মস্থল ময়মনসিংহে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সামিউল খান সামি নামের ওই শিক্ষার্থী মারা যান।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সামির শিক্ষক কামরুল ইসলাম জুয়েল বলেন, সামি বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ এর সাথে যুক্ত ছিল। ভালো ফটোগ্রাফি করতো। মনে পড়ে কত স্মৃতি! ২০১৫ সালে যখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং আমি শিক্ষক হিসেবে যোগদান করি, তখন থেকেই সদাহাস্যোজ্জ্বল বিনয়ী ছাত্র হিসেবে পরিচিত। প্রথমবর্ষে তাদেরকে বাংলা পড়াতাম। বছর তিনেক আগে তারা মাস্টার্স শেষ করে গেল। আমরা গভীরভাবে শোকাহত।

সামির মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আজকে বিকেলে শুনেছি সামি আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রূহের মাগফেরাত কামনা করি।

জানা গেছে, সামিউল খান সামি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিকারপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন সামি। তবে তার কোন সন্তান ছিল না। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। দীর্ঘদিন ধরে উচ্চ রক্ত চাপে ভুগছিলেন সামি।

পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন
  • ০২ জুলাই ২০২৬
জেলের ছদ্মবেশে মাদককারবারি, জালে মিলল ৫ কোটি ১০লাখ টাকার ইয…
  • ০২ জুলাই ২০২৬
লুকাকুকে বেঞ্চে রেখেই সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের একাদশ ঘো…
  • ০২ জুলাই ২০২৬
মিয়ানমারে ১০ বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতিকে মহানগর শিবির নেতা— ‘একদম চাপ দিয়া তেলাপো…
  • ০২ জুলাই ২০২৬
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল …
  • ০২ জুলাই ২০২৬