‘বিধি বহির্ভূত’ ডিন নিয়োগের প্রতিবাদে কুবি সিন্ডিকেট সদস্যের পদত্যাগ 

১৯ মার্চ ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
কুবির সিন্ডিকেট সদস্যের পদ থেকে পদত্যাগ করা অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান

কুবির সিন্ডিকেট সদস্যের পদ থেকে পদত্যাগ করা অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ‘বিধি-বহির্ভূতভাবে’ ডিন নিয়োগ ও সিন্ডিকেট সভায় মতামত দেওয়ার সুযোগ সীমিত করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান স্বাক্ষরিত এক পদত্যাগপত্র থেকে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার বরাবর দেওয়া পদত্যাগপত্রে অধ্যাপক শেখ মকছেদুর রহমান বলেন, ‘আমি ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে কর্মরত আছি। আমার জানামতে, গত ১৪ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এজেন্ডা বহির্ভূত ও বেআইনিভাবে ডিন নিয়োগ দেয়া হয়েছে। একাধিক সিন্ডিকেট সদস্যের আপত্তি সত্ত্বেও বিশেষ ব্যক্তিকে সুবিধা প্রদানের জন্য পরিকল্পিতভাবে ডিন মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি শুধু দুঃখজনকই নয় বিধি-বহির্ভূতও বটে।’

তিনি আরও লেখেন, ‘আপনি নিশ্চয় অবগত আছেন যে-  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত অনিয়ম ও সমস্যা সমাধানের জন্য গত ২৫ ও ২৮ ফেব্রুয়ারি এবং ৫ ও ১৩ মার্চ আপনাকে লিখিতভাবে অনুরোধ করে। কিন্তু প্রকৃতপক্ষে সমস্যা সমাধানের দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে শিক্ষকরা নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। সাধারণ শিক্ষক হিসেবে আমি নিজেও বিড়ম্বনার শিকার।’

আরো পড়ুন: যোগদানে ভোগান্তি, ব্যবস্থা নিতে তিন অধিদপ্তরে চিঠি দেবে এনটিআরসিএ

সিন্ডিকেট সভায় মতামত দেওয়ার সুযোগ নেই অভিযোগ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবৎ আরও একটি বিষয় পর্যবেক্ষণ করছি, সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ খুবই সীমিত। অধিকাংশ ক্ষেত্রে মতামত দেওয়ার সুযোগ নেই। এখানে সদস্য হিসেবে থাকা বা না-থাকা একই অর্থ বহন করে। মূলত আমাদেরকে সভার কোরাম পূর্ণ করার জন্য রাখা হয়েছে।’

সচেতন নাগরিক হিসেবে এটা অস্বস্তিকর বলে মনে করেন অধ্যাপক মকছেদুর রহমান। এ কারণে চিঠিতে বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ ১৯ মার্চ থেকে পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমরা একটি পদত্যাগপত্র পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9