অবন্তিকার মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৮ মার্চ ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ মার্চ) বেলা ১২ টায় 'নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়' এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷ 

অবস্থান কর্মসূচিতে ১৬তম আবর্তনের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, আন্দোলনের মুখেই গত পরশু রাতে দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আটক করা হয়েছে। আন্দোলনই আমাদের একমাত্র ভাষা। আমরা সেই চাপটা তৈরি করতে পেরেছিলাম বলেই প্রশাসন কিন্তু বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে এই পদক্ষেপ নিতে। 

তিনি আরও বলেন, যেকোনো ধরনের মর্মান্তিক ও অপ্রীতিকর ঘটনায় আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা আন্দোলন সংগঠিত করবো। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। 

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকীর দুই দিনের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: জবি শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মানের রিমান্ড

এদিকে, সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ শিক্ষক দ্বীন ইসলামের দুদিন ও সহপাঠী আম্মানের পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। এরপর শুনানি শেষে আদালত শিক্ষকের একদিন ও সহপাঠীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9