দাবি পূরণে আল্টিমেটাম দিয়ে ক্লাসে ফিরলেন কুবি শিক্ষকরা

১৮ মার্চ ২০২৪, ০১:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতি ঘোষিত ক্লাস বর্জন কর্মসূচির দুইদিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষকরা। সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে। তবে দাবি না মানলে ফের ৯ দিনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

জানা যায়, গত ১২ মার্চ শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকদের ৭ দাবির প্রেক্ষিতে গত ১৩ মার্চ ও ১৪ মার্চ প্রেক্ষিতে টানা ২ দিন ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষক সমিতি। তবে শিক্ষকদের দাবি না মানলে শিক্ষক সমিতির পক্ষ থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষকদের ৭ দফা দাবি হলো- উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের উপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ, ঢাকাস্থ গেস্টহাউস অবমুক্ত করন, অধ্যাপকদের পদোন্নতি, আইন মোতাবেক বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ নিষ্পত্তিকরণ, ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিত করন, ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।

ক্লাসে ফেরা নিয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমাদের ডেডলাইন ছিল। উপাচার্য মহোদয় যদি সমাধানের জন্য আজকে আমাদের না ডাকেন তাহলে শিক্ষক সমিতির সাধারণ সভার পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9