ইফতারে পচা খাবার দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

১৮ মার্চ ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ইফতারে পচা খাবার দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

ইফতারে পচা খাবার দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ © টিডিসি ফটো

ইফতার সামগ্রীতে পচা খাবার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।  

রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট সংলগ্ন ত্রিশালের সারেং হোটেল থেকে কেনা ইফতার সামগ্রীতে পচা ও সিদ্ধ বেগুনী পাওয়ায় অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী।

এরপর হোটেল কর্মচারীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। এরপর রাতে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়। 

ইফতারে মানহীন খাবার, ত্রিশালে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ 

রাত ১১ টার দিকে এলাকাবাসী একত্রিত হলে পাল্টা আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় হোটেলের থাইগ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে শিক্ষার্থীরা। এ ঘটনায় দফায় দফায় চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। রাস্তায় লাঠি হাতে শোডাউন ও ইট ছোড়াছুড়ি চলছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছেন ত্রিশাল থানা পুলিশ, প্রক্টরিয়াল বডির সদস্য ও অন্যান্য শিক্ষকরা।

প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন স্বাভাবিক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও স্থানীয় পুলিশ সবাই উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

jagonews24

এদিকে সংঘর্ষের এক পর্যায়ে ক্যাম্পাসে ছাত্রীদের বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোতে পাথর ছুড়ে এলাকাবাসীরা। এতে কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়াও ২ নং গেট ও বটতলা সংলগ্ন মেসগুলোতেও হামলা চালায় এলাকাবাসীরা। এরপরই আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা হামলা চালায় ও কয়েক দফা সারেং হোটেল ভাঙচুর করে

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9