সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক

অবন্তিকার আত্মহত্যা
১৬ মার্চ ২০২৪, ০৯:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
রায়হান সিদ্দিকী আম্মান ও দ্বীন ইসলাম

রায়হান সিদ্দিকী আম্মান ও দ্বীন ইসলাম © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের আল্টিমেটামের মধ্যে তার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে এই দুইজনকে নজরদারিতে রাখা হয়ছিল। তারা পুলিশের হেফাজত রয়েছেন।

তবে গোয়েন্দারা তাদের কোথা থেকে এবং কখন নিজেদের হেফাজতে নিয়েছেন তা বলেননি তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই দাবি পূরণ না হলে সোমবার (১৮ মার্চ) উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ার দেওয়া হয় শনিবার (১৬ মার্চ) আয়োজিত এক সমাবেশে।

কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে ফাইরুজ শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামের ১০ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় গলায় রশি বেঁধে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন।

মৃত্যুর ১০ মিনিট পূর্বে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।

আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার আগে আগে নিজের ফেসবুক পেইজে দীর্ঘ একটি লেখা পোস্ট করেন অবন্তিকা। এদিকে, অবন্তিকার মৃত্যুর খবর ক্যাম্পাসে আসার পর রাতেই তার সহপাঠীসহ শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন। শনিবার সকাল থেকেও ক্যাম্পাসে জমায়েত হয়ে বিক্ষোভ করেন তারা।

এদিন বেলা ৩টার দিকে ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্ক এলাকা ঘুরে ফের শান্ত চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। পরে সেখান থেকে দুইজনকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৭ এপ্রিল ২০২৬
আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৭ এপ্রিল ২০২৬
পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
  • ২৭ এপ্রিল ২০২৬
সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে বহিরাগত এনে সিনিয়রকে ‘মারধর…
  • ২৭ এপ্রিল ২০২৬
এআই চ্যাটে কিশোররা কী করছে, দেখতে পারবেন অভিভাবক
  • ২৭ এপ্রিল ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন মা ও দুই মেয়ে
  • ২৭ এপ্রিল ২০২৬