জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ বিষয়ে করা যাবে পিজিডি কোর্স, আবেদন চলছে

১৬ মার্চ ২০২৪, ০৮:৩৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ বিষয়ে করা যাবে পিজিডি কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ বিষয়ে করা যাবে পিজিডি কোর্স © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন চলছে। আবেদন চলবে আগামী ২০ এপ্রিল (২০২৪) পর্যন্ত। এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্প খরচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন চলছে। এ বছর ভর্তি ফি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। পুরো কোর্স শেষ করতে খরচ হবে ৩০ হাজার টাকা। প্রথমে ভর্তির সময় ১৫ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর বাকি টাকা পরে দিতে হবে।  

১২টি বিষয় হচ্ছে, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা এনালাইটিক্স, ফার্মিং টেকনোলজি। 

গুরুত্বপূর্ণ তারিখ
*অনলাইনে আবেদন শুরু: ২৫ ফেব্রুয়ারি
*অনলাইনে আবেদন শেষ: ২০ এপ্রিল
*অনলাইনে ফি জমা শেষ দিন: ২৩ এপ্রিল
*মৌখিক পরীক্ষার তারিখ: ১৯ থেকে ২৬ মে। (সময় সকাল ১০টা)
*ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ: ৬ জুন ২০২৪
*ক্লাস শুরুর তারিখ: ১ জুলাই

দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও ডিগ্রি এবং স্নাতকধারী প্রার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি ২৩ এপ্রিলের (২০২৪) মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল ১৮ মার্চ, ক্লাস শুরু ২১ এপ্রিল

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে ০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩ ও ০১৬৭৩৮৩৬০৯৪ নম্বরে।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9