তিতুমীর কলেজ

খসে পড়ছে বিজ্ঞান ভবনের কক্ষের পলেস্তারা, বেরিয়ে গেছে রড

২০২৩ সাল থেকে কক্ষটিতে শ্রেণি পাঠদান বন্ধ রয়েছে। তবে পাঠদান বন্ধের বছর পেরিয়ে গেলেও এখনো একই অবস্থায় রয়েছে কক্ষটি।
১৪ মার্চ ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
খসে পড়ছে বিজ্ঞান ভবনের কক্ষের পলেস্তারা, বেরিয়ে গেছে রড

খসে পড়ছে বিজ্ঞান ভবনের কক্ষের পলেস্তারা, বেরিয়ে গেছে রড © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের একটি কক্ষের পলেস্তারা খসে পড়েছে। এতে করে পলেস্তারা খসে পড়া ওই অংশের রডগুলো বেরিয়ে গেছে। ২০২৩ সালে প্রাণিবিদ্যা বিভাগের একটি কোর্সের পরীক্ষা চলাকালীন পলেস্তারা খসে এক শিক্ষার্থীর গায়ে পড়ার পর থেকে কক্ষটিতে শ্রেণি পাঠদান বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কক্ষটি সংস্কারের জন্য কলেজ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

বর্তমানে কক্ষটিতে পাঠদান না চললেও নিয়মিত খোলা থাকছে। বিজ্ঞান ভবনের ১৩০২ নম্বর কক্ষে সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্ষটির অন্তত ১০-১২টি স্থানের পলেস্তারা খসে পড়েছে। এমন ঝুঁকিপূর্ণ কক্ষে অবসর সময় কাটাচ্ছেন বেশকিছু শিক্ষার্থী। জানতে চাইলে তারা বলেন, এখন এই কক্ষে আর ক্লাস নেয়া হয় না। তবে রুমটি খোলা আছে, তাই বন্ধুরা এসে আড্ডা দিচ্ছি।

শিক্ষার্থীরা জানান, ক্লাস না হলেও কক্ষটি খোলা থাকায় তাদের অনেকের আড্ডার স্থান হিসেবে কক্ষটি এখন ব্যবহার হচ্ছে। তারা তাদের অবসর সময় কাটাতে এখানে আসেন। কক্ষটি বন্ধ থাকলে তারা এখানে আসতেন না বলে জানান। একসঙ্গে তারা কক্ষটি সংস্কারের দাবি জানিয়েছেন।

কক্ষটিতে ২০২৩ সালে প্রাণিবিদ্যা বিভাগের একটি কোর্সের পরীক্ষা চলাকালীন বিভাগটির আফিফ নামে এক শিক্ষার্থীর গায়ে পলেস্তারা খসে পড়ে। পলেস্তারার বড় অংশ তার মাথায় না পড়লেও ছোট ছোট বেশকিছু টুকরো তার মাথায় পড়ে। এরপর থেকে কক্ষটিতে শ্রেণি পাঠদান বন্ধ রয়েছে। পাঠদান বন্ধের বছর পেরিয়ে গেলেও এখনো একই অবস্থায় রয়েছে কক্ষটি।

তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান সাবিনা ইসলাম বলেন, আমরা কক্ষটি মেরামতের জন্য দরখাস্ত জমা দিয়েছি। অধ্যক্ষ বলেছেন মেরামতের ব্যবস্থা করবেন। যেহেতু অধ্যক্ষ সংস্কারের আশ্বাস দিয়েছেন, সেক্ষেত্রে এটা নিয়ে আর প্রশ্ন থাকার কথা না। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কক্ষটি কেন খোলা থাকে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে কথা বলতে চাই না।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, আমাদের আরও একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ কক্ষটিও সংস্কার করা হবে। ঝুঁকিপূর্ণ হওয়ায় আপতত কক্ষটি বন্ধ রাখা হয়েছে।

পাঠদান না চললেও কক্ষটি খোলা থাকার বিষয়ে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক। তারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তাদের তো হাতে-পায়ে বেধে রাখা সম্ভব না। তাদের বলা হয়েছে, নোটিশ করা হয়েছে। তারপরেও তারা সেখানে গিয়ে বসে থাকলে আমাদের কিছু করার নেই।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9