জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল ১৮ মার্চ, ক্লাস শুরু ২১ এপ্রিল

১৪ মার্চ ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি আবেদনের ফলাফল আগামী ১৮ মার্চ প্রকাশিত হবে। ভর্তি কার্যক্রম শেষে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ১৮ মার্চ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। 

ফলাফল এসএমএসের (nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে) মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে জানা যাবে। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। 

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ মার্চের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ‘Yes’ অপশন সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধারভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।

অধ্যাপক মশিউর রহমান বলেন, ভর্তি আবেদনের ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা ফল প্রকাশ করতে পারবো। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আগামী ১৮ মার্চ ফলাফল প্রকাশিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না।

এর আগে, গত ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ২২ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়। চলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9