নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় চলছে জরুরি সিন্ডিকেট সভা

১৪ মার্চ ২০২৪, ০১:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রী হেনস্তার ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা চলছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে এ সভা শুরু হয়। সিন্ডিকেটের সিদ্ধান্তে দাবি আদায় না হলে আবারো জোরালো আন্দোলনে নামার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। 

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতা ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকরা।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে শিক্ষার্থীদের তালা

এর আগে বুধবার পাঁচ ভবনে তালা দেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বহিষ্কার করে তদন্ত পরিচালনার দাবিতে তালা দেন তারা।

গত ৪ মার্চ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীসহ একাধিক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
  • ০২ জুলাই ২০২৬
তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেল…
  • ০২ জুলাই ২০২৬
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে সেই বিতর্কিত রেফারি ড্রু ফিশার
  • ০২ জুলাই ২০২৬