বেরোবিতে গণ ইফতার কর্মসূচি পালন 

১৩ মার্চ ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
বেরোবিতে গণ ইফতার কর্মসূচি

বেরোবিতে গণ ইফতার কর্মসূচি © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ ইফতার কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শিক্ষার্থীরা গণ-ইফতার কর্মসূচি পালন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সহ শত শত শিক্ষার্থী।

গণ ইফতারে অংশ নেওয়া পলাশ নামের এক শিক্ষার্থী বলেন, সিয়াম বা রোজা ইসলামের অন্যতম একটি  অংশ। কিন্তু শাবিপ্রবি ও নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিকে বন্ধ ঘোষণা করেছে।তারই প্রতিবাদে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ স্বরূপ গণ ইফতারের আয়োজন করতেছি। বেরােবির গণ-ইফতার কর্মসূচি তার জ্বলন্ত উদাহরণ।

এ বিষয়ে মুজাহিদুল নামে আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান খুব ধুমধামে হতে পারে, তাহলে সেখানে ইফতার হতে পারবে না কেন? ইফতারও তো মুসলমানদের সংস্কৃতি।এটাকে আমরা প্রগতিশীলতা মনে করি না, এটাকে ইসলাম বিদ্বেষ মনে করি। তাই শাবিপ্রবি এবং নোবিপ্রবির প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।

গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার:…
  • ২৭ এপ্রিল ২০২৬
অতিরিক্ত গেমিং ও জুয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • ২৭ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহালই থাকছে
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষক সুদীপের সঙ্গে আরেক ‘ছাত্রীকে অন্তরঙ্গ’ দেখে ক্ষ…
  • ২৭ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিলের পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
মুদিদোকানি নারীর মরদেহ উদ্ধার
  • ২৭ এপ্রিল ২০২৬