কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১০ টাকায় ইফতার

১৩ মার্চ ২০২৪, ০৭:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© টিডিসি ফটো

অল্প কিছু ছোলা, ২টি পেয়াজু, ১টি বেগুনি, ১টি আলুর চপ, ১টি জিলাপি, ১টি কলা, খেজুর ও মুড়িসহ প্রায় ৫০ টাকার ৮ ধরনের ইফতার সামগ্রী মাত্র ১০ টাকায় বিক্রি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী কাজী মিরাজ। বুধবার (১৩ মার্চ) বিকেল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে তিনি ৮০ প্যাকেট ইফতার বিক্রি করেন।

টিউশন ও কোচিং থেকে তার যে আয় হয়েছে, সেখান থেকে তিনি ভর্তুকি দিয়ে এসব ইফতার সামগ্রী বিক্রি করছেন মিরাজ। এভাবে ৬ থেকে ৭ দিন বিক্রি করা যাবে বলে জানান নৃবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের এই শিক্ষার্থী। আর কেউ অনুদান দিলে রমজানে যতদিন ক্যাম্পাস খোলা থাকবে ততদিন এসব বিক্রি করবেন বলে জানিয়েছেন এই শিক্ষার্থী।

১০ টাকায় ইফতার বিক্রির কারণ জানতে চাইলে কাজী মিরাজ বলেন, আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের সাধারণত ১০ টাকার ছোলা আর দুইটা খেজুর হলে ইফতার হয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব দোকান আছে সেগুলোতে যারা সামর্থ্যবান আছে তারা ৫০ থেকে ১০০ টাকায় ইফতার কিনে সেখানে আমার মতো যারা আছে তারা ১০ টাকার ছোলা কিনতে যায় না বা লজ্জাবোধ করে। সবাই যাতে ১০ টাকায়  সবকিছু পায় সেজন্য আমার এই উদ্যোগ। আর আজকে ইফতার আনার ৭ মিনিটের মধ্য আমার ইফতার বিক্রি হয়ে যায়।

তিনি আরও বলেন, আমি টিউশন ও কোচিং করিয়ে যে টাকা পেয়েছি তা থেকে আজকে এই ইফতারের আয়োজন করেছি। আমার কাছে যা টাকা আছে তা দিয়ে আরো ৬ থেকে ৭ দিন আমি এভাবে ইফতার করাতে পারবো এবং এর পরে যদি কেউ অনুদান দেয় তাহলে রমজানে যতদিন ক্যাম্পাস খোলা থাকবে ততদিন এই আয়োজন করার ইচ্ছা আছে।

টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9