৭ দাবিতে কুবি শিক্ষক সমিতির ক্লাস বর্জন

১২ মার্চ ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৭ দাবির প্রেক্ষিতে টানা ২ দিন ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে আগামীকাল ১৩ মার্চ ও ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়া থেকে বিরত থাকবেন। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো চলমান থাকবে বলে জানা গেছে।

এদিকে ১৮ তারিখের মধ্যে দাবি না মানা হলে ২৭ তারিখ পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে শিক্ষক সমিতি। মঙ্গলবার (১২ মার্চ) কুবি শিক্ষক সমিতি জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষকদের দাবি সমূহ হলো—উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের উপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ, ঢাকাস্থ গেস্টহাউস অবমুক্ত করন, অধ্যাপকদের পদোন্নতি, আইন মোতাবেক বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ নিষ্পত্তিকরণ, বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিত করন, ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।

এদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন, দাবিসমূহের সমাধান করার জন্য উপাচার্য এবং প্রশাসন বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। বারংবার শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপাচার্যকে মৌখিকভাবে অনুরোধ করার পরও উপাচার্য কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ না করার কারণে শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

এছাড়াও ১৮ তারিখের মধ্যে দাবিগুলোর  বাস্তবায়নের কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। কুবি উপাচার্যের 'শিক্ষকরা এক কলম লিখতে পারে না' করা মন্তব্যের নিন্দা প্রস্তাব ও বক্তব্য প্রত্যাহারের অনুরোধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9