কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া ফেসবুক আইডি

১২ মার্চ ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন

অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের নাম ও ছবি সম্বলিত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই ভুয়া অ্যাকাউন্ট থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন ‘অপপ্রচার’ চালানো  হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন উপাচার্য মঈন। 

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি ভুয়া আইডি থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো’ এমন একটি পোস্ট দেওয়া হয়। পরে বিষয়টি শিক্ষকদের নজরে আসলে মধ্যরাতে উপাচার্য ফেসবুক লাইভে এসে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে উপাচার্যের নাম ও ছবি সম্বলিত আরেকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, প্রশাসনের অনুমতি ব্যতীত জামায়াত বিএনপির এই ধরনের প্রোগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হবে না।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এফএফএম. আব্দুল মঈন বলেন, আমি আইনগত ব্যবস্থা নেবো। 

বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অসংখ্য ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9