টাকা ছাপিয়েও ঘাটতি সামাল দিতে না পেরে সরকার দ্রব্যমূল্য বাড়িয়েছে: জবি ছাত্রদল

০৯ মার্চ ২০২৪, ০২:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
জবি ছাত্রদলের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

জবি ছাত্রদলের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচি © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, অর্থনৈতিক সেই ঘাটতি পূরণ করতেই প্রতিনিয়ত অবৈধভাবে টাকা ছাপিয়ে যাচ্ছে। টাকা ছাপিয়েও যখন ঘাটতি সামাল দিতে পারছে না তখন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। 

শনিবার (৯ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে ন্যাশনাল হাসপাতাল ও ঢাকা জেলা জজকোর্ট এলাকায় সকাল ১১ টায় এ কর্মসূচি পালন করে।

তিনি আরো বলেন, তখন তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে সেই ঘাটতি পূরণ করার বৃথা চেষ্টা করছে। ভোট ডাকাতির সরকার বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। 

আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট, ভোট ডাকাতির সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।

প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি এম এ ফয়েজ, শামিম হোসেন, 
যুগ্ম সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি ( যুগ্ম সম্পাদক পদমর্যাদা), শাহরিয়ার হোসেন, নাসিম হোসেন, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব।

আরো উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক  রবিউল ইসলাম শাওন। সহ সাংগঠনিক সম্পাদক মাসফিকুল ইসলাম, সদস্য- তানজিল, সৈকত, আনোয়ার, শামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9