রাতে বন্ধুদের ডাকে বাইরে গিয়ে লাশ হলেন নজরুল কলেজের পিয়াস

০৮ মার্চ ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
কবি নজরুল সরকারি কলেজ

কবি নজরুল সরকারি কলেজ © সংগৃহীত

রাজধানীর উত্তর মুগদায় পিয়াস ইকবাল (২৩) নামে কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বন্ধু শামীম (২৪) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে হামলার শিকার হন পিয়াস ও শামীম। গুরুতর অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান পিয়াস।

হাসপাতালে পিয়াসের প্রতিবেশী ফখরুল আলম জানান, পিয়াসের বাবার নাম ইকবাল হোসেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে উত্তর মুগদায় থাকেন। রাত ১০টার দিকে তারই পরিচিত এবং কয়েকজন বন্ধু-বান্ধব তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর বাসার কাছে লিটল এঞ্জেল গলিতে তাকে ও তার বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে পিয়াস মারা যান।  

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, পিয়াসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর শামীম হাসপাতালে চিকিৎসাধীন। মোবাইল ফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।

দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9