খুবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু কাল

অংশ নিচ্ছে ২০টির অধিক কোম্পানি
০৭ মার্চ ২০২৪, ১১:১৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
লোগো

লোগো © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী চাকরি মেলা। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় এ মেলার উদ্বোধন করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা যায়, মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। দু’দিনব্যাপী এ মেলার পাশাপাশি অন স্টপ ইন্টারভিউ এবং স্কিল ডেভেলপমেন্ট সেশন অনুষ্ঠিত হবে। এ বিষয়ক যাবতীয় হালনাগাদ তথ্য পাওয়া যাবে রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি এর অফিশিয়াল ফেসবুক পেইজ-এ।

এ চাকরি মেলায় ইতিমধ্যে নামকরা ২০টি নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে। কোম্পানিগুলো হচ্ছে- বিডিজবস, বাংলালিংক, রবি, প্রাণ, আরএফএল, লেক্সিকন, গ্লোরিয়াস আইটি, অগমেডিক্স, আনোয়ার গ্রুপ, লংকা বাংলা সিকিউরিটি, ব্র্যাক ক্যারিয়ার হাব, জৈনিক ল্যাব, সল্ট সিঙ্ক, জবঘর, হাতিল, জিপিএইচ ইস্পাত, রাইটসাইট এডুকেশন, মেন্টর্স, ম্যারিকো এবং নিরমান।

এ মেলায় খুবি শিক্ষার্থীরা ছাড়াও খুলনার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন নিয়োগকারীদের বুথে এবং পরবর্তীতে সেগুলো বাছাই করে অনুষ্ঠতব্য ‘ইন্টারভিউ’-র জন্য ডাকা হবে প্রার্থীদের। সেখান থেকে সরাসরি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন তারা।

দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9