নানা আয়োজনে তিতুমীর কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

০৭ মার্চ ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
 ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন  অনুষ্ঠান

ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন অনুষ্ঠান © টিডিসি ফটো

নানা আয়োজনে ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) কলেজটির শহিদ বরকত মিলনায়তনে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান খালেদা পারভীন হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন ,  বঙ্গবন্ধু তিনটি দাবি তুলে ধরেছিলেন : অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক মুক্তি। অর্থনীতি ও রাজনৈতিক মুক্তি হলেও সাংস্কৃতিক মুক্তি এখনো হয়নি। সাংস্কৃতিক মুক্তি হলেই স্মার্ট দেশ গঠন করা সম্ভব হবে। 

অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক কাজী ফয়জুর রহমান ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল।

৭ই মার্চ উপলক্ষ্যে কলেজে অনুষ্ঠিত ব‌ইমেলা নিয়ে অধ্যাপক ড. রতন সিদ্দিকী বলেন, ৭ই মার্চ উপলক্ষ্যে আমরা তিতুমীর কলেজ একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। ব‌ই বিমুখ শিক্ষার্থীরা যেন আবার ব‌ইমুখী হয় সেজন্য দিনব্যাপী ব‌ইমেলা উৎসব। যেখানে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য অত্যন্ত সুলভ মূল্যে ব‌ই নিতে পারবে। 

অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ ব‌ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9