ছাত্রী হেনস্তার বিচার দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়, অবরোধ

০৬ মার্চ ২০২৪, ১২:৪৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
ছাত্রী হেনস্তার বিচার দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

ছাত্রী হেনস্তার বিচার দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা সানজানা আহসান ছোঁয়ার হেনস্তার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। বুধবার (০৬ মার্চ) বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।

পরে দুপুরে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রের কার্যালয় অবরোধ করেন। অবরোধে কক্ষের ভেতরে আটকা পড়েছেন বিশ্ববিদ্যায়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা।

ছোঁয়ার সহপাঠীরা বলেন, বিভাগীয় চেয়ারম্যান রেজুয়ান আহমেদ শুভ্রের আশ্রয়-প্রশ্রয়ে শিক্ষক সাজন সাহা এ ধরনের অপকর্ম করছেন। শিক্ষক নামে এরা শিক্ষক সমাজের মুখে কালিমা লেপন করেছেন। যেখানে তাদের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ছিল, আজ তাদের কাছেই যৌন হেনস্তার শিকার হচ্ছে।

এর আগে তিনি গত ৪ মার্চ একই বিভাগের শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে ফেসবুকে প্রথম হেনস্তার বিষয়টি সামনে আনেন। ছোঁয়া ওই শিক্ষকের বিরুদ্ধে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, অংক বুঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা ও প্রস্তাবে সাড়া না দেওয়ায় নম্বর কমিয়ে দেওয়া এবং থিসিস রিপোর্ট তৈরিতে হয়রানি করার অভিযোগ করেন।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950