কেইউ স্টাডিজের প্রকাশিত সংখ্যার মোড়ক উন্মোচন করলেন খুবি উপাচার্য

০৫ মার্চ ২০২৪, ১২:৪৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
কেইউ স্টাডিজের প্রকাশিত সংখ্যার মোড়ক উন্মোচন করলেন খুবি উপাচার্য

কেইউ স্টাডিজের প্রকাশিত সংখ্যার মোড়ক উন্মোচন করলেন খুবি উপাচার্য © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে প্রকাশিত ‘খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ) স্টাডিজ জার্নাল’র সদ্য প্রকাশিত ভলিউম ২০(২) (জুলাই-ডিসেম্বর ২০২৩)-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে কেইউ স্টাডিজ জার্নালের এডিটর ইন চিফ উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন। কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউম ২০(২) এ ৩০টি গবেষণা নিবন্ধ এতে স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কেইউ স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের এক্সিকিউটিভ এডিটর অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন, এডিটর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ড. এ আর এম মোস্তাফিজার রহমান, অধ্যাপক ড. মো. গোলাম সরোয়ার, উপ-রেজিস্ট্রার বেগম সামছুন্নাহার উপস্থিত ছিলেন। 

পরে কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউমের কপি খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।

চোরাচালান মামলায় চীনা নাগরিকসহ তিন আসামি কারাগারে 
  • ২৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা বলছে মাউশি
  • ২৭ এপ্রিল ২০২৬
নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • ২৭ এপ্রিল ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২…
  • ২৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব দিল ইরান
  • ২৭ এপ্রিল ২০২৬
চবিতে চালু হচ্ছে পেপারলেস পেমেন্ট সিস্টেম
  • ২৭ এপ্রিল ২০২৬