যবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং যবিপ্রবির সার্বিক সহযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।

যশোরের বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান যবিপ্রবির শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে এসে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো যেটি ইতোমধ্যে বিশ্বে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এখানে এসে তোমরা বিজ্ঞানে দিকে আরও মনোযোগী হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো যাতে তোমরা বিজ্ঞানে ভালো করতে পারো। এই অনুষ্ঠান তোমাদের বিজ্ঞানের প্রতি আরও ভালোবাসা বাড়বে বলে মনে করি।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর ব্রাঞ্চের অফিসার মো. মেহেদী হাসান ফিরোজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. জহুরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. মাসুম বিল্লাহ, সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক, সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল, প্রভাষক ইসরাত জাহান, দেবাশিষ রায়, বিভিন্ন স্কুলকলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক দীপা রায় ও প্রভাষক জে. আর. এম বোরহান।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9