যবিপ্রবিতে ভবনের ছাদ থেকে পড়ে লিফট শ্রমিক আহত, দেওয়াল কেটে উদ্ধার

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবির) ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের ৬ষ্ট তলার উপর নিচে থেকে পড়ে সবুজ নামের এক লিফট শ্রমিক আহত হয়েছে। পরবর্তীতে ভবনের দেওয়াল কেটে (লিফট লাগানোর রাখা জায়গা) তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে সুস্থ আছে বলে জানা গেছে।

শনিবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে শহীদ মসিয়ূর রহমান হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সংলগ্ন ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের কাজ করার সময় আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সবুজের  গ্রামের বাড়ি যশোর জেলায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাজিয়ালি গ্রামে।

জানা যায়, আহ সবুজ সহ আরও চার পাঁচজন শ্রমিক টিএসসি ভবনে কাজ করছিল। সবুজ ফোন চালাতে চালাতে ছাদের উপরে লিফটের দরজা খুলে উঁকি দিতে গিয়ে নিচে পড়ে যায়। কিন্তু লিফট লাগানোর জন্য রাখা ফাঁকা জায়গায় পানি থাকায় (নিচে) ছয় তলার ছাদের উপর থেকে পড়লেও খুব বেশি সমস্যা হয়নি।

এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)  মিজানুর রহমান বলেন, আমি ঘটনা স্থলে সশরীরে উপস্থিত ছিলাম। তাকে ভবনের দেয়াল কেটে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়। সবুজ ফোন চালাতে চালাতে ছাদের উপরে লিফটের দরজা খুলে উঁকি দিতে গিয়ে পড়ে যায়। সেখানে কোনো সেফটির ইস্যু ছিল না। সে অসচেতনতার কারণে লিফট লাগানোর জায়গা দিয়ে নিচে পড়ে যায়। বর্তমানে সে সুস্থ রয়েছে।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9