নিরাপত্তা জোরদারে নজরুল বিশ্ববিদ্যালয়ে যুক্ত ওয়াকিটকি

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ টহল কার্যক্রমকে আরও নজরদারির মধ্যে আনতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সরঞ্জামের সাথে যুক্ত করা হলো ওয়াকিটকি। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে ৪ টি ওয়াকিটকি তুলে দেন। প্রয়োজনানুযায়ী ধাপে ধাপে ওয়াকিটকির সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। 

ওয়াকিটকি হস্তান্তরকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইতোমধ্যেই সীমানা প্রাচীর নির্মাণ এবং পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় নিয়ে সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের দুই গেইটের মধ্যে সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে আজ থেকে ওয়াকি-টকি যুক্ত করা হলো। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে ওয়াকিটকি অত্যন্ত কার্যকর। মোবাইলে নাম্বার বের করে কল করতে হয়, আবার অনেক সময় নাম্বার ব্যস্ত থাকলে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। কিন্তু ওয়াকিটকির ক্ষেত্রে একে অপরকে কল করা খুব সহজ ও মুহূর্তেই যোগাযোগ করা যায়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, সহকারী প্রক্টর মো. মেহেদী তানজীর ও ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9