জবিতে সরস্বতী পূজা উদ্‌যাপিত

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা উদ্‌যাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৬টি মণ্ডপে পূজা উদ্‌যাপন করা হয়।

এদিন সকাল থেকেই পূজা উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। সকাল ৯টা থেকে বিভিন্ন বিভাগের মণ্ডপে বিদ্যা দেবীর আরাধনা শুরু হয়। এসময় আমেজ দেখা যায় সবার মধ্যে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পূজা উপভোগ করেছেন শিক্ষার্থীরা।

এবার সরস্বতী পূজা উদ্‌যাপনের লক্ষ্যে বিগত কয়েকদিন থেকেই সাজসজ্জা, প্রতিমা তৈরি ও আনুষঙ্গিক কাজ করেন শিক্ষার্থীরা। 

বাণী অর্চনা শেষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরি। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, জবি কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, সদস্য সচিব অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর ও অন্যান্যরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী নিলাঞ্জনা হালদার বলেন, নানা আয়োজনে পূজা উদ্‌যাপিত হয়েছে। গতবারের তুলনায় এবার পূজায় উপস্থিতি বেশি ছিল। ডিপার্টমেন্টের সবাই অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেছে পূজায়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামীতেও আমরা সরস্বতী পূজা পালন করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তনের শিক্ষার্থী চিন্ময় নন্দী অন্তু বলেন, সনাতন ধর্মে দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পের দেবী রূপে পূজিত হন। এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মহা ধুমধামে দেবীর আরাধনা হয়েছে। এ বছর প্রায় সব ডিপার্টমেন্টের কনসেপ্টভিত্তিক মণ্ডপ ও প্রতিমা নজর কেড়েছে। প্রার্থনা করেছি বাগদেবীর আশীর্বাদে ভবিষ্যৎ যেন মঙ্গলময় এবং সমৃদ্ধ হয় জ্ঞান ও বুদ্ধি দিয়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও প্রভাষক দীপায়ন কৃষ্ণ ঘোষ বলেন, এবারের সরস্বতী পূজা, বসন্ত ও ভালোবাসা দিবস এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষক-শিক্ষার্থী সবাই বিশেষ আমেজ নিয়ে পূজা উদ্‌যাপন করতে এসেছেন। ছোট পরিসরেই আমরা প্রাণবন্তভাবে বিভাগের তরফ থেকে পূজা উদ্‌যাপন করেছি।

প্রসঙ্গত, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, ২টি ইন্সটিটিউট ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সহ মোট ৩৬টি মণ্ডপে সরস্বতী পূজা উদ্‌যাপন করা হয়েছে।

ট্যাগ: জবি জবি
রাবিতে ‘হল দখল’ নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
  • ০২ জুলাই ২০২৬
কারাগারে কেমন আছে আলোচিত সেই ঐশী?
  • ০২ জুলাই ২০২৬
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্কালোনি, দুই দিন আগেই ভেন্যুতে পৌঁ…
  • ০২ জুলাই ২০২৬
ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, জেনে নিন আবেদন পদ…
  • ০২ জুলাই ২০২৬
এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬