এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার

০২ জুলাই ২০২৬, ১১:০০ AM
আজিজ আল কায়সার

আজিজ আল কায়সার © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান হিসেবে আবার নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং অব্যাহত অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ২০২৬-২৭ মেয়াদেও এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাঁকে চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব অব্যাহত রাখায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্বে বিশ্ববিদ্যালয় তার কৌশলগত লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। 

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে জনাব আজিজ আল কায়সার বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি  দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আমার ওপর আবারও আস্থা রাখায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাব। 

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অব্যাহত থাকায় জনাব আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন। তাঁর নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজিজ আল কায়সার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রয়াত এম এ হাশেমের পুত্র। তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। করপোরেট খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার উন্নয়নে অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: এনএসইউর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্র-মেধাবীদের জন্য ৩ শতাংশ আসন স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল তেলের দাম 
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ২৭ সেপ্টেম্বর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9