বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শেখাবে তেজগাঁও মহিলা কলেজ

০১ জুলাই ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৬:২৬ PM
বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শিক্ষা কার্যক্রম

বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শিক্ষা কার্যক্রম © সৌজন্যে প্রাপ্ত

কলেজ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ভাষা শিক্ষায় দক্ষ করে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শিক্ষা কার্যক্রম শুরু করেছে তেজগাঁও মহিলা কলেজ। মঙ্গলবার কলেজটি ও গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সকালে তেজগাঁও মহিলা কলেজের অডিটোরিয়ামে শত শত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোসাম্মদ নাজনিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, বর্তমানে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন না করলে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া কঠিন। তিনি বলেন, বর্তমান সময়ে নারী-পুরুষের মধ্যে কোনো বিভাজন নেই, সবাই সমান সুযোগ পাচ্ছে। তাই শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও মহিলা কলেজ স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক জাকারিয়া। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং বর্তমান সরকারের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই কলেজের শিক্ষার্থীদের জন্য ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপিত হাসান চৌধুরী। তিনি জানান, যারা সফলভাবে কোর্স সম্পন্ন করবেন, তাদের তেজগাঁও মহিলা কলেজ ও গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের যৌথভাবে সনদ প্রদান করা হবে।

সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা বক্তব্য দেন। তারা বর্তমান বিশ্বায়ন ও প্রযুক্তিনির্ভর যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানি ভাষাজ্ঞান উচ্চশিক্ষা, আন্তর্জাতিক কর্মসংস্থান এবং বৈশ্বিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

আয়োজকরা জানান, সেমিনারে অংশ নিয়ে কলেজের নির্ধারিত আবেদনপত্র পূরণ করা আগ্রহী শিক্ষার্থীরাই সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক মানের চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।

করতালিতে মুখর পরিবেশ এবং নতুন ভাষা শেখার আগ্রহ-উদ্দীপনার মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।

ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9