বিএম কলেজে জীবনানন্দ মেলা ১৭ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মূল ভবন মাঠে এ মেলার উদ্বোধন করা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে বিএম কলেজ কম্পাউন্ডে সংগঠনের কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে উত্তরণ। এসময় জানানো হয়, রূপসী বাংলার এ কবিকে ধারণে উদ্বুদ্ধ করতে জীবনানন্দ মেলা হবে, যেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।

উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদিপ্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনানন্দ মেলা উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক প্রকাশ চন্দ্র পাল ও সদস্য সচিব সাইফুল ইসলাম হৃদয়, সংগঠক আবুল খায়ের সবুজ, পান্থ, উত্তরণের সাবেক সদস্য কবি সৈয়দ মেহেদী হাসান প্রমুখ। এছাড়া সংস্কৃতি পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, এই কলেজে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ হেঁটে বেড়িয়েছেন, জ্ঞানদান করেছেন। সেই কলেজের শিক্ষার্থীরা জীবনানন্দের আদর্শকে ধারণ করতে কবির প্রিয় প্রাঙ্গণে নানান কর্মসূচির আয়োজন করেছেন। এসব কর্মসূচি বিএম কলেজের শিক্ষার্থীসহ বিশ্ববাসীর মাঝে কবির আদর্শকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস বলেন, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষ্যে নানা আয়োজনের সঙ্গে মেলায় ৫০টি স্টল থাকবে। তিন দিনব্যাপী মেলার পাশাপাশি প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9