এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে ইমরান-লবীব

১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
সভাপতি ইমরান ইমন এবং সাধারণ সম্পাদক  লবীব আহমদ

সভাপতি ইমরান ইমন এবং সাধারণ সম্পাদক লবীব আহমদ © টিডিসি ফটো

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। পরে রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরীর সুপারিশক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেন মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এক বছর মেয়াদি নতুন এই কমিটির সভাপতি হিসেবে ইমরান ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে লবীব আহমদ-কে মনোনীত করা হয়েছে।

নতুন এই কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন, কোষাধ্যক্ষ মইনুল হাসান আবির ও নির্বাহী সদস্য ইসমাইল হোসেন শিমুল। এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন সদ্য বিদায়ী সভাপতি আশরাফ আহমেদ।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শাহ্ রাকিবুল হাসান রাফি, শ্রাবণী নীতি, এহসানুল হক, রবিনুর মিয়া, শ্রীবাস দাস, ফাতেমা আক্তার সুনিয়া, মো. বদরুল আমিন এবং মিফতা হাসান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাস সংবাদকর্মীদের নিয়ে ছয় সদস্যের কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ঘটে।

পে স্কেলের নিম্ন গ্রেডে কাটছাঁট করলে মানবেন না সরকারি কর্মচ…
  • ০২ জুলাই ২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান ও বিডাকে নতুন দায়…
  • ০২ জুলাই ২০২৬
৪০ নতুন প্রভাষক পেল রুয়েট, বাড়বে শিক্ষা ও গবেষণার গতি
  • ০২ জুলাই ২০২৬
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শি…
  • ০২ জুলাই ২০২৬
ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের মরদেহ
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার আগে প্রাণ গেল পরীক্ষার্থীর
  • ০২ জুলাই ২০২৬