চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বিশাল আয়োজন

০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ PM
নারিকেল গাছের মাথায় চোর

নারিকেল গাছের মাথায় চোর © সংগৃহীত

চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে নারিকেল গাছে উঠে পড়েন এক যুবক। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা গাছের মাথায় আটকে থাকেন তিনি। শেষ পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নানা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে নিজেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন যুবকটি। একপর্যায়ে তাঁকে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া করেন স্থানীয়রা। তাঁদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি নারিকেল গাছে উঠে পড়েন তিনি। এরপর দীর্ঘ সময় পার হলেও গাছ থেকে নামতে রাজি হননি।

পরে রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। তাঁকে নানা কৌশলে নিচে নামানোর চেষ্টা করা হয়। এমনকি বুঝিয়ে এবং টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাঁকে নামানো সম্ভব হয়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘এক যুবক চুরি করতে এসে নারিকেল গাছে আটকা পড়েছেন এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘ওই যুবকের ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’

পরে রাত সাড়ে ১২টার দিকে ওই যুবক নিজেই গাছ থেকে নেমে আসেন। দীর্ঘ সময় গাছের মাথায় আটকে থাকার পর তাঁকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950