নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী নুর আলম নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাহমিদুর রহমান পাভেল দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ক্লাবটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্লাব কার্নিভাল অনুষ্ঠানে ৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এর আগে দিনব্যাপী র‍্যালী, কেক কাটা, ক্রিকেট ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ক্লাবটি।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে তকিব হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উম্মুল খায়ের পূর্ণ দায়িত্ব পালন করবেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা রুম্পা ও মাহফুজুর রহমান প্লাবন। 

নতুন দায়িত্ব পাওয়া নিয়ে ক্লাবটির সভাপতি নুর আলম নাহিদ বলেন, নতুন দায়িত্ব সবসময়ই রোমাঞ্চকর। ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে এখন অবধি ক্লাবটি সদস্যদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও চাকরির বাজারে উপযোগী করে তোলার জন্যে কাজ করে আসছে। আয়োজন করেছে অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি জাতীয় প্রোগ্রামও। আমরা যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছি সকলে মিলে চেষ্টা করবো সিগনেচার ইভেন্টগুলোর পাশাপাশি আরও নতুন কিছুর সাথে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের পরিচয় করাতে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান পাভেল বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সংগঠনগুলোর মধ্যে অন্যতম ক্যারিয়ার ক্লাব। নতুন কার্যনির্বাহী কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা সকলেই একসাথে ক্লাবটিতে কাজ শুরু করেছি, শিখেছি এবং একসাথেই নেতৃত্বে এসেছি। আশা করি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence