জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুটিন অনুযায়ী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৩ মে। ২২ ফেব্রুয়ারি ইসলামিক স্টাডিজ/অ্যাপ্লাইড হোম ইকোনমিকস/ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা।

কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের আগে নির্ধারিত স্থানে কলেজের অধ্যক্ষ স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ করতে হবে।

মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে …
  • ০২ জুলাই ২০২৬
সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬