মাইক্রোবাস চাপায় রাজশাহীতে কলেজছাত্রের মৃত্যু

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বানেশ্বর সরকারি কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাংড়া এলাকায় মাইক্রোবাস চাপায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মামুন পারভেজ বলেন, আনুমানিক সকাল ১০টার সময় নিজ বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিলেন সোহাগ। পথে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়া  এলাকায় এলে একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সোহাগ পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া থানাধীন যোতভাংগীরপুর গ্রামের মো. খালেদুজ্জামানের ছেলে। এবং বানেশ্বর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি।

ঘাতক মাইক্রোবাস চালক কে আটক করা হয়েছে।

৪০ নতুন প্রভাষক পেল রুয়েট, বাড়বে শিক্ষা ও গবেষণার গতি
  • ০২ জুলাই ২০২৬
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শি…
  • ০২ জুলাই ২০২৬
ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের মরদেহ
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার আগে প্রাণ গেল পরীক্ষার্থীর
  • ০২ জুলাই ২০২৬
সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন
  • ০২ জুলাই ২০২৬
ডিআইইউ পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক এমপি টাডেজ স্ল্যাপনিক
  • ০২ জুলাই ২০২৬