নতুন দুই সহকারী প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
সহকারী প্রক্টর

সহকারী প্রক্টর © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম সুজাউদ্দিন ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায় নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন দুই অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম সুজাউদ্দিন ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায় কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, এ আদেশ ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক তারা দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

ট্যাগ: জবি
রাবিতে ‘হল দখল’ নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
  • ০২ জুলাই ২০২৬
কারাগারে কেমন আছে আলোচিত সেই ঐশী?
  • ০২ জুলাই ২০২৬
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্কালোনি, দুই দিন আগেই ভেন্যুতে পৌঁ…
  • ০২ জুলাই ২০২৬
ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, জেনে নিন আবেদন পদ…
  • ০২ জুলাই ২০২৬
এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬