ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুল ছিঁড়লে হলের সিট বাতিল!

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
ইবির শেখ হাসিনার হলের ফুলের বাগান

ইবির শেখ হাসিনার হলের ফুলের বাগান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ফুল ছেড়া নিষেধ, ফুল ছিঁড়লেই সিট বাতিল করা হবে’ এমনই পোস্টার টাঙিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন। হলটির বাগানের ফুলের বাগানের বিভিন্ন জায়গায় একাধিক প্ল্যাকার্ডে এই সতর্কবার্তা সাঁটানো হয়েছে।

বিষয়টি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা অযৌক্তিক বলে দাবি করেছেন। বিষয়টি সতর্কবার্তা বলে দাবি হলটির প্রভোস্টের।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ফুল হলের সৌন্দর্য বৃদ্ধি করছে। তাই বলে সামান্য ফুল ছেঁড়ার জন্য সিট বাতিলের সিদ্ধান্তের বিষয়টি হাস্যকর ও সম্পূর্ণ অযৌক্তিক। ফুল ছেঁড়া থেকে রক্ষার্থে হল প্রশাসন জরিমানা করে বা ভিন্নভাবে সতর্ক করতে পারতো। 

হলের আবাসিক শিক্ষার্থী তাবাসসুম বলেন, শিক্ষার্থীরা বড় অপরাধ করলেও যেখানে বিচার হয় না। সেখানে ফুল ছিঁড়লে সিট বাতিল হবে এমন সিদ্ধান্ত হাস্যকর বলে মনে হয়। 

শেখ হাসিনা হলে ফুল ছিঁড়লে সিট বাতিল!

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, সিট বাতিল করা হবে বলা থাকলেও আসলে ব্যাপারটা তেমন নয়। অনেক মেয়েই বিনা কারণে ফুল ছিঁড়ে ফেলে বাগানের সৌন্দর্যকে নষ্ট করছে। শুধু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি করা হয়েছে।

মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে …
  • ০২ জুলাই ২০২৬
সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬