কুবিতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও সাংবাদিকতা বিভাগ

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
কুবিতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও সাংবাদিকতা বিভাগ

কুবিতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও সাংবাদিকতা বিভাগ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে মেয়েদের খেলায় বিজয়ী হয়েছে পরিসংখ্যান বিভাগ ও ছেলেদের খেলায় বিজয়ী হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

মেয়েদের ইভেন্টে মুখোমুখি হয় পরিসংখ্যান বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। সিএসই বিভাগকে ২-০ সেটে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হন পরিসংখ্যান বিভাগের মেয়েরা।

অন্যদিকে ছেলেদের ইভেন্টে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২-১ সেটে জয় লাভ করে। 

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় এগিয়ে যাবে। আজকের খেলা বেশ উপভোগ্য ছিল এবং অন্যান্য বিভাগের অনেক শিক্ষার্থীকে দেখছি খেলা উপভোগ করতে। আজকে আমাদের ক্রিকেট টিম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে রাজশাহী যাচ্ছে তাদের জন্য শুভকামনা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।

চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950